Posts

Showing posts from March, 2018

পয়লা বৈশাখে আসুন ভারতসভায়

Image
কিশোর বাহিনী পশ্চিমবঙ্গ রাজ্য কার্যকরী পরিষদ ৮০, এ. জে. সি. বোস রোড, কলকাতা -৭০০০১৪ সুধী,      ১৩৫০ বঙ্গাব্দের পয়লা বৈশাখ বাংলার শিশু কিশোরদের সর্ববৃহৎ সংগঠন কিশোর বাহিনীর ...

পয়লা বৈশাখ ভারতসভায় কিশোর বাহিনী ৭৫

Image
১৯৪৩ সালের পয়লা বৈশাখ থেকে ২০১৮ সালের পয়লা বৈশাখ। মাঝখানে ৭৫ বছর। সেদিনের ভারতসভা হলেই সূচনা হয়েছিল শিশু কিশোরদের প্রানাধিক প্রিয় সংগঠন কিশোর বাহিনীর। ৭৫ বছর পরে ...

রাজ্য দপ্তরে কিশোর বাহিনীর সভা অনুষ্ঠিত হল

Image
আজ ১৮ মার্চ কিশোর বাহিনী, পশ্চিমবঙ্গ রাজ্য কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয় কলকাতাস্থিত রাজ্য দপ্তরে। সভা পরিচালনা করেন রাজ্য প্রধান পরিচালক মনোরঞ্জন বসু। মুখ্য সংগ...

নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আমাদের প্রেরণা

Image
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কবির বয়স এখন ৯৪। সারা জীবন সাড়া জাগানো কবিতা রচনার পাশাপাশি পরম যত্নে ছোটোদের জন্য লিখে চলেছেন তিনি। কবিতার ভাষাকে জটিল না করে যেমন সাধারণ ...

নদীয়ার পলাশি তে কিশোর বাহিনী গঠনের লক্ষ্যে সভা

Image
১৫ মার্চ নদীয়ার পলাশিতে কিশোর বাহিনী গঠনের লক্ষ্যে সংগঠক, শুভানুধ্যায়ী ও অভিভাবকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় পলাশির বিভিন্ন এলাকার ৫০ জনের বেশি মানুষ উপস্থিত ...

কিশোর বাহিনীর জলপাইগুড়ি জেলা শিবির

Image
কিশোর বাহিনীর জলপাইগুড়ি জেলার প্রথম শিবির অনুষ্ঠিত হয়েছে ময়নাগুড়ির খাগড়াবাড়ি উচ্চ বালিকা বিদ‍্যালয়ে। ৭ জানুয়ারী সারাদিন ধরে এই শিবির অনুষ্ঠিত হয়। রাজ্য মুখ্য সংগঠ...

কিশোর বাহিনী, কোচবিহার জেলা শিবির অনুষ্ঠিত হল

Image
গত ২৮ জানুয়ারী কোচবিহারের শালবাগানে, প্রকৃতির মাঝেই জেলা শিবির অনুষ্ঠিত হল। সুসজ্জিত শোভাযাত্রা, প্রশিক্ষণ, সাংগঠনিক আলোচনা, পাত পেড়ে খাওয়া আর নতুন জেলা কার্যকরী পরিষদ গঠন- সব মিলিয়ে ভাই বোন ও সংগঠকদের উৎসাহ এবং উদ্দীপনায় মন ছুঁয়ে যায় সকলেরই। রাজ্য মুখ্য সংগঠক পীযূষ ধর, সহ: মুখ্য সংগঠক দীপিকা ঠাকুর চক্রবর্তী সহ একঝাক সংগঠক উপস্থিত ছিলেন। শিবির থেকে বিশ্বজিত সাহা প্রধান পরিচালক ও শৌভিক ভৌমিক মুখ্য সংগঠক নির্বাচিত হন।

উদয়নারায়নপুর খিলা শাখার ক্রীড়া প্রতিযোগিতা

Image
হাওড়া জেলার উদয়নারায়নপুরের খিলাতে কিশোর বাহিনী, খিলা শাখার নিজস্ব ভবনের সামনের মাঠে আয়োজিত হয়েছিল ক্রীড়া প্রতিযোগিতা। অনেক ঝড় ঝঞ্ঝা, প্রতিকূলতার মধ্যেও মাথা উঁচু করে, শিরদাঁড়া সোজা করে উদয়নারায়নপুরের বুকে দাঁড়িয়ে আছে খিলা শাখা ও কিশোর বাহিনী ভবন। ২৫ ফেব্রুয়ারী উদ্বোধক রাজ্য মুখ্য সংগঠক পীযূষ ধর বলেন, 'সারাদিন মাঠে আছি ক্রীড়া প্রতিযোগিতায়। আর সংগঠকদের কুর্নিশ করছি। গর্ব অনুভব করছি এমন সংগঠন ও সংগঠকদের সাথে পারিবারিক সম্পর্কে জড়িয়ে থাকতে।' প্রতিযোগিতায় শাখার ভাইবোন সংগঠক ছাড়াও জেলার সংগঠকেরা উপস্থিত ছিলেন।উদয়নারায়নপুরের খিলা শাখা হাওড়া জেলার শেষ প্রান্তে অবস্থিত। প্রায় ২৮ বছর ধরে কিশোর বাহিনী নিষ্ঠার সাথে কাজ করে চলেছে। এই শাখার জয়ন্ত, দীপঙ্কর, প্রদীপ, নিবেদিতা, দেবেনবাবুরা অকালে প্রয়াত হলেও তাঁদের উত্তরসূরীদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় একদিনও থেমে থাকেনি খিলা শাখা। 

রাজ্য খো খো সংস্থার আন্ত:ক্লাব খো খো তে রানার্স কিশোর বাহিনী

Image
রাজ্য খো খো সংস্থার উদ্যোগে আয়োজিত আন্ত:ক্লাব খো খো প্রতিযোগিতায় হাওড়া জেলার কিশোর বাহিনী ভগৎ সিং শাখা (বালী গ্রামাঞ্চল ক্রীড়া সমিতি) রানার্সের যোগ্যতা অর্জন করেছ...

কিশোর বাহিনী, নবারুন শাখার বার্ষিক অনুষ্ঠান

Image
গত ২৫ শে ফেব্রুয়ারী ৮৫ জন শিশু কিশোরকে নিয়ে হুগলী জেলার কিশোর বাহিনী নবারুণ শাখা তাদের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন ...

পায়ে পায়ে কুড়ি বছর... রঙবেরঙ...

Image
কিশোর বাহিনীর প্রকাশনায় ত্রৈমাসিক রঙবেরঙ ধারাবাহিকভাবে ২০ বছরের শেষ সংখ্যা প্রকাশ করল। নিরবিচ্ছিন্নভাবে শিশু কিশোরদের জন্য প্রকাশিত একটি সংগঠনের পত্রিকার এমন উদাহরন বিরল। কিশোর বাহিনীর সংগঠক তথা রঙবেরঙ সম্পাদক চন্দন নাথের কথায়- 'ঢাকঢোল পেটানোটাই যদি মুখ্য বিষয় হত তা হলে আমি নিশ্চিত, আমাদের সঙ্গে পেরে ওঠা খুব কঠিন হত। কারণ,আমাদের একটা বাহিনী আছে...কিশোর বাহিনী। ঢাক পেটানোর অনেক 'লোক'। কিন্তু না, আমাদের আরও জরুরি কাজ আছে। সেই কাজ সামলেও নিরবিচ্ছিন্ন ভাবে ত্রৈমাসিক পত্রিকাটি প্রকাশ করতে করতে আমরা পার করলাম কুড়িটা বছর। ১৪০৫ বঙ্গাব্দের বৈশাখে শুরু হয়েছিল পথচলা ১৪২৪-এর শেষ সংখ্যাও বের করলাম আমরা। এতগুলো বছর যাঁরা পাশে থেকেছেন তাঁদের কাছে কৃতজ্ঞতার অন্ত নেই আমাদের। খুদে পড়ুয়ারা আপন করে নিয়েছে বলেই আমরা পেরেছি। তাদের শুভেচ্ছা। পড়তে পড়তে যাঁরা বড়ো হয়ে গিয়েছেন এখন,শুভেচ্ছা তাঁদেরও। আগামী পথচলায় পাশে চাই সবাইকে।' গত ১১ ফেব্রুয়ারী পত্রিকার ২০ তম বর্ষের শেষ সংখ্যার আনুষ্ঠানিক উন্মোচন করে ক্রীড়াবিদ, সোনার মেয়ে জ্যোতির্ময়ী সিকদার। পাটুলিতে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কিশোর বাহিনীর হাতেখড়ি উৎসব

Image
মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কিশোর বাহিনীর হাতেখড়ি উৎসব পালিত হল সাড়ম্বরে। বিভিন্ন জেলার বহু শাখায় এই দিনটিতে প্রভাতফেরী, ভাষা শহীদের প্রতি শ্র...

বসন্তোৎসবে এবারেও নানা অনুষ্ঠান কিশোর বাহিনীর

Image
১ মার্চ ছিল বসন্তোৎসব। লাল পলাশে রাঙা ফাগুনে নাচে গানে আনন্দে বসন্তোৎসব পালিত হল কিশোর বাহিনীর বিভিন্ন শাখা ও সমন্বয়গুলিতে। খুব সকালেই হলুদ পোশাকে বসন্তের গানে চলমান ...

কিশোর বাহিনীর শিলিগুড়ি শাখার প্রকৃতি শিবির

Image
গত ৪ মার্চ হইহই করে সকালেই বাসে করে বেরিয়ে পড়ে দার্জিলিং জেলার শিলিগুড়ি শাখার ভাইবোন, সংগঠকেরা। শিলিগুড়ি ছাড়িয়ে জলপাইগুড়ির বেলাকোবার ভোডাগং-এর জংগলে পৌছয় তারা। জেলা ম...

পূর্ব মেদিনীপুরে কিশোর বাহিনী বন্ধন শাখার শিবির

Image
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের সুন্দর শান্ত গ্রাম তালদার সিংহপাড়া। বাহান্নটি পরিবারের এই ছোট্ট পাড়ার সব ভাইবোনই কিশোর বাহিনী বন্ধন শাখার সদস্য। মানব বন্ধন সংঘের স...

বীরভূমের দুবরাজপুরে নতুন শাখা হল কিশোর বাহিনীর

Image
৪ মার্চ কিশোর বাহিনী, বীরভূম জেলায় শুরু হল 'সিদো কানহু শাখা'র পথচলা। বীরভূমের প্রত্যন্ত এলাকা দুবরাজপুর ব্লকের আদিবাসী অধ্যুষিত ঘোগা গ্রামে। গ্রামের ছোট ছোট শিশু কিশোর...

বাংলাদেশ খেলাঘরের জাতীয় শিবির থেকে ফিরলেন কিশোর বাহিনীর প্রতিনিধিরা

Image
৫ মার্চ বাংলাদেশ কেন্দ্রীয় খেলাঘর আসরের জাতীয় শিশু কিশোর শিবির থেকে ফিরে এলেন কিশোর বাহিনীর দুই প্রতিনিধি। রাজ্য প্রধান পরিচালক মনোরঞ্জন বসু ও সহ: মুখ্য সংগঠক দীপিকা ঠ...

মরণোত্তর চক্ষুদান ও দেহদান বিষয়ক সচেতনতা শিবির

Image
৫ মার্চ নদীয়া জেলার কৃষ্ণনগর কালীরহাট হাইস্কুলে কিশোর বাহিনী, নবরূপা আসর শাখার উদ্যোগে বিদ্যালয়স্তরের শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। বিষয়: মরণোত্তর চক্ষুদান ও দেহদান। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক বিমল সরকার। এছাড়াও আলোচনা করেন রাখী পত্রিকা শাখার পক্ষে অংকিত সরকার। কিশোর বাহিনীর রাজ্য সংগঠক প্রবীর গুহ, দীপক রায়, জেলা সংগঠক পিন্টু মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক মজুমদার, পঞ্চায়েত সমিতির সদস্য অধ্যাপক তপন ঘোষ উপস্থিত ছিলেন। নবরূপা শাখার সংগঠক বিজয় বিশ্বাস, অভিষেক ঘোষ, নিমাই পাল, সায়ন মল্লিক, মিঠুন কবিরাজ, মুকুন্দ পাল, যোগেশ রায়, দীপায়ন রায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সহজ সরলভাবে দান বিষয়ে আলোচনা উপস্থাপিত হয়। উপস্থিত সকল ছাত্রছাত্রীকে শংসাপত্র প্রদান করা হয়।