কিশোর বাহিনীর কর্মশালা চলছে পূর্ব বর্দ্ধমানে

কিশোর বাহিনী পুর্ব বর্দ্ধমান জেলার দুই দিনের যোগব্যায়াম কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে বর্দ্ধমানের জাগরী ভবনে। আজ সকাল ১০ টায় কর্মশালার উদ্বোধন করেন রাজ্য কার্যকারী প্রধান পরিচালক প্রবোধ মণ্ডল। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য প্রশিক্ষক তৃপ্তেষ মণ্ডল ও সংগঠক মনিকা মণ্ডল। উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য কার্যকরী প্রধান পরিচালক ধীরেন্দ্রনাথ সুর, জেলা মুখ্য সংগঠক গৌতম মজুমদার, সংগঠক সীমা মণ্ডল প্রমুখ। জেলার ৮ টি অঞ্চল থেকে মোট ৪৫ জন ভাই বোন এবং সংগঠক কর্মশালায় অংশ নিয়েছে। আগামীকাল বিকালে কর্মশালার সমাপ্তি হবে।

Comments

Popular posts from this blog

অনুষ্ঠিত হল হাওড়া জেলা কিশোর বাহিনীর সাংস্কৃতিক প্রতিযোগিতা

দূর্গাপুরে কিশোর বাহিনীর প্রতিযোগিতা

প্রয়াত সংগঠক পাচুগোপাল দাস