হলদিয়াতে কান্ডারী কিশোর বাহিনীর শিবির অনুষ্ঠিত হচ্ছে

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া চিরঞ্জীবপুর মুক্তধারা কমিউনিটি হল প্রাঙ্গনে আজ অনুষ্ঠিত হচ্ছে কিশোর বাহিনী, কান্ডারী শাখার শিবির। সকালে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শিবির শুরু হয়। জেলার প্রধান পরিচালক ইন্দ্রনারায়ন পন্ডা, মুখ্য সংগঠক অনুপ ভৌমিক, জেলা সংগঠক কার্তিক সাউ, নির্মল পাজা, গুরুপদ ভুঁইয়া, বাসুদেব মাইতি, রাজ্য প্রশিক্ষক নারায়ন দেবনাথ প্রমুখ শিবিরে উপস্থিত আছেন।
ড্রিল, পিটি, নাচ, গান, যোগব্যায়াম, হাতের কাজ ইত্যাদি বিষয়ে শিশু কিশোরদের সারাদিন ধরে প্রশিক্ষন চলবে। সন্ধ্যায় মজলিশ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিবিরের পরিসমাপ্তি ঘটবে।

Comments

Popular posts from this blog

অনুষ্ঠিত হল হাওড়া জেলা কিশোর বাহিনীর সাংস্কৃতিক প্রতিযোগিতা

দূর্গাপুরে কিশোর বাহিনীর প্রতিযোগিতা

প্রয়াত সংগঠক পাচুগোপাল দাস