বর্ধমানের কুলটিতে কিশোর বাহিনীর রবীন্দ্র নজরুল স্মরন

কিশোর বাহিনী কুলটি আঞ্চলিক সমন্বয় পরিষদের রানীতলার সবুজসাথী শাখার পরিচালনায় কুলটি হাই স্কুলের দূর্গামন্দির প্রাঙ্গণে অসংখ্য দর্শক সমাগমে গতকাল সন্ধ্যায় নাচ গান ও আবৃত্তি সহযোগে রবীন্দ্র নজরুল জয়ন্তী পালিত হল। আড়াই ঘন্টা ধরে চলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য পরিচালক গৌতম ভট্টাচার্য, আবৃত্তি প্রশিক্ষক কল্যান দাসগুপ্ত, সঙ্গীত প্রশিক্ষক মিতা সরকার, সঙ্গীত শিল্পী সন্দীপ ঘোষ, গী়টার বাদক বিশ্বজিত ব্যানার্জী, কিশোর বাহিনী রাজ্য কারযকরি সংগঠক নবকুমার ব্যানার্জী ও জেলা সংগঠক প্রনবেশ চ্যাটার্জী, অঞ্চল সংগঠক রিয়া দাস, শর্মিষ্ঠা গুপ্ত, টুম্পা মুখার্জী, প্রিয়াঙ্কা ঘোষ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোমনাথ মজুমদার। অনুষ্ঠান কে সফল রূপ দেয় মাঠের ভাই বোনেরা তাদের নানাবিধ অনুষ্ঠানের মধ্যে দিয়ে।

Comments

Popular posts from this blog

দূর্গাপুরে কিশোর বাহিনীর প্রতিযোগিতা

অনুষ্ঠিত হল হাওড়া জেলা কিশোর বাহিনীর সাংস্কৃতিক প্রতিযোগিতা

নদীয়ার শিল্পীসংঘ আসর শাখায় প্রতিযোগিতা