পশ্চিম বর্ধমানে যোগব্যায়াম কর্মশালা কিশোর বাহিনীর উদ্যোগে

৩১ মার্চ ও ১ লা এপ্রিল দুদিনের যোগব্যায়াম কর্মশালা অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমান জেলা কিশোর বাহিনীর উদ্যোগে। জামুড়িয়া অঞ্চলের ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মশালার উপস্থিত ছিলেন রাজ্য সংগঠক তৃপ্তেষ মন্ডল, প্রবোধ মন্ডল, নিরঞ্জন পাল ও নবকুমার ব্যানার্জী।
অবিভক্ত বর্ধমান জেলার প্রাক্তন প্রধান পরিচালক ধীরেন্দ্রনাথ সুরের উপস্থিতি অংশগ্রহণকারী সকলকে উজ্জীবিত করে।
জামুড়িয়ার তিলকমাঝি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় পশ্চিম বর্ধমান জেলার প্রায় সকল শাখার ভাইবোনেরা অংশ নেয় এবং যোগব্যায়ামের প্রশিক্ষণ নেয়।
প্রশিক্ষন শেষে সকল শিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এলাকার অভিভাবক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।

Comments

Popular posts from this blog

দূর্গাপুরে কিশোর বাহিনীর প্রতিযোগিতা

অনুষ্ঠিত হল হাওড়া জেলা কিশোর বাহিনীর সাংস্কৃতিক প্রতিযোগিতা

নদীয়ার শিল্পীসংঘ আসর শাখায় প্রতিযোগিতা